• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ট্রেনে টিকেটবিহীন যাত্রী নেই, ভীড় ছাড়ায় স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা

# রাজীবুল হাসান :-
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনে টিকেটবিহীন যাত্রী উঠতে না দেয়ায় ভীড় ছাড়ায় স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করছেন যাত্রীরা।
ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাত্রীদের তেমন কোন বাড়তি ভীড় দেখা যায়নি। স্টেশনে প্লাটফর্মে নেই কোন যাত্রীদের ভীড়। শুধু ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন হতে টিকেটধারী যাত্রীরাই স্টেশনে নামছেন।
আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঈদের ছুটিতে ভৈরবে আসেন মাহবুর রহমান। তিনি জানান, আমরা ট্রেনের যাত্রীরা অনিশ্চিয়তার মধ্য থাকি আমাদের ঈদ যাত্রাটা নিরাপদভাবে করতে পারবো কিনা। সাধারণ ঈদের ছুটির সময়ে অন্যান্য বছরে ট্রেনে যে পরিমাণ মানুষের ভীড় থাকে। এবছর ট্রেনে কোন ধরণের ভীড় চোখে পড়েনি। বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ঢাকার স্টেশনগুলিতে টিকেট বিহীন কোন যাত্রীকে ট্রেনে উঠতে দিচ্ছে না। যার ফলে ট্রেনে উঠে মনে হল স্মার্ট বাংলাদেশে আছি। যদিও অনলাইনে টিকেট প্রাপ্তিতে কিছু সমস্যা রয়েছে তা দূর হলে সত্যিই বাংলাদেশের ট্রেন যাত্রা স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপ নেবে।
ভৈরব রেলওয়ে স্টেশনের কর্মরত কয়েকজন নিরাপত্তা কর্মকর্তারা জানান, এবার স্টেশনে যাত্রীদের চাপ অনেক কম। সরকার এবছর ঢাকার স্টেশনে টিকেটবিহীন কোন যাত্রীকে ট্রেনে উঠতে না দেয়ায় ট্রেনে চাপ নেই। আমরা নিরাপত্তা বাহিনী স্টেশনে যাত্রীদের নিরাপত্তা রক্ষায় সবর্দা নিয়োজিত আছি।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন জানান, সরকার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ঈদ যাত্রা নিশ্চিত করতে টিকেট ছাড়া স্টেশনে যাত্রীদের প্রবেশ করতে পারছে না। এ বছর আসনবিহীন টিকেট শোভনের ২৫% দেয়া হচ্ছে যার ফলে ট্রেনগুলিতে অতিরিক্ত যাত্রী ট্রেনে উঠতে পারছে না ফলে টিকেটের যাত্রীরা কোন রকম ভীড় ছাড়াই স্বাচ্ছন্দ্যে যার যার গন্তব্যে পৌঁছাতে পারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *