• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ইসমাইল ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

# এম.আর রুবেল :-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে ইসমাইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ২৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে পোলার চাল, তেল, চিনি, সেমাই, দুধ, কিচমিস দেয়া হয়।
১৯ এপ্রিল বুধবার বিকেল তিনটায় ভৈরব শহরের চণ্ডিবের শহীদ আইভি রহমান চত্বর সংলগ্ন ইসমাইল মিয়া ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে অসহায় ও দরিদ্র নারী পুরুষের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন ইসমাইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী ইসমাইল মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক ও উক্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদ, সমাধান টিভির প্রতিষ্ঠাতা মো. আব্দুল লতিফ প্রমুখ।
এসময় ইসমাইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিলো গরীব দুঃখী মানুষের জন্য কিছু একটা করবো। সেই মনোভাব থেকে গত কয়েক বছর ধরে ঈদ ও বিভিন্ন সময় খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *