• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে কাকলী খেলাঘর আসরের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে কাকলী খেলাঘর আসরের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার জামা, কাপড়, লুঙ্গি বিতরণ করা হয়েছে। আজ ১৯ এপ্রিল বুধবার বিকাল ৫টায় পৌর শহরের চন্ডিবের রেলওয়ে স্কুল হল রুমে কাকলী খেলাঘর আসরের সভাপতি সত্যজিৎ দাস ধ্রুব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, কাকলী খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলী সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ, ডা. আব্দুল্লাহ-আল-মারুফ, সরকারি হাজী আসমত কলেজ প্রভাষক সেলিম আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে সুবিধা বঞ্চিত ১২০ জন শিশুকে জামা ও বিধবা হতদরিদ্র ৭০ জন মহিলাকে শাড়ি ও ১০ জন বৃদ্ধকে লুঙ্গি প্রদান করে অতিথিবৃন্দ।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুবিধাবঞ্চিতদের নানানভাবে সুবিধা দিয়ে যাচ্ছেন। বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সহায়তা বিভিন্নভাবে করে যাচ্ছেন। এ সময় উপস্থিত সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকদের বলেন, আপনার সন্তানকে স্কুলে পাঠান, আপনার সন্তান যদি নেশাগ্রস্ত থাকে তাহলে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যদি না পারেন তাহলে স্থানীয়দের সহযোগিতা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *