• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাওনা টাকার বিরোধে করিমগঞ্জে কৃষক খুন, তিন নারী গ্রেফতার

পাওনা টাকার বিরোধে
করিমগঞ্জে কৃষক খুন
তিন নারী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-
পাওনা টাকার বিরোধে করিমগঞ্জে প্রাণ গেল এক কৃষকের। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন কলাতুলি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে কৃষক সিরাজুল ইসলাম (৩৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করলে তিন নারীকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, সিরাজুল ইসলামের জমিতে ভাড়ার বিনিময়ে পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়েছিলেন প্রতিবেশি মুজিবুর রহমানের ছেলে জামান (২৫)। ৭ এপ্রিল শুক্রবার চাষের পাওনা টাকা নিয়ে সিরাজের সঙ্গে জামানের ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যায় জামানের নেতৃত্বে তার লোকজন সিরাজের বাড়িতে গিয়ে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। মারাত্মক আহত সিরাজকে রাতে করিমগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে পাওয়ার টিলারের মালিক মুজিবুর রহমান ও তার ছেলে জামানসহ ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জয়নাল আবেদীন।
ওসি সামছুল আলম সিদ্দিকী জানিয়েছেন, এ ঘটনায় জামানের স্ত্রী মরিয়ম আক্তার লিয়া (২০), ওমর ফারুকের স্ত্রী রুবিনা (২০) ও আতাউর রহমানের স্ত্রী আকলিমাকে (৩০) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *