• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে ছুরিকাঘাতে প্রেমিকা হাসপাতালে প্রেমিক গ্রেফতার

কটিয়াদীতে ছুরিকাঘাতে
প্রেমিকা হাসপাতালে
প্রেমিক গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা গুরুতর আহত হয়ে হাসপাতালে। পুলিশ প্রেমিককে ছোরাসহ গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার চান্দপুর মিরেরপাড়া গ্রামের মৃত মধু মিয়ার মেয়ে স্থানীয় মিয়াচাঁন শাহ হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া ছাত্রী ইতির সঙ্গে পার্শ্ববর্তী পূর্বপাড়ার কৃষক জজ মিয়ার ছেলে একই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া রনির প্রেমের সম্পর্ক ছিল। আজ (২০ মে) বুধবার বেলা ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকার মানিকখালী রেলস্টেশনের কাছে রনি প্রেমিকা ইতিকে পেটে ও গলায় ছুরিকাঘাত করলে মারাত্মক আহত অবস্থায় ইতিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জনতা রনিকে ছোরাসহ আটক করে কটিয়াদী থানাধীন ভাট্টা তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছে। তদন্ত কেন্দ্রের পরিদর্শক এসএম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রনি তাদের হেফাজতে রয়েছ। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *