• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

জুতার আড়ালে ইয়াবা

 র‌্যাবের হাতে গ্রেফতার ইয়াবা ব্যবসায়ী মুজিবুর রহমান -পূর্বকণ্ঠ

জুতার আড়ালে ইয়াবা

# নিজস্ব প্রতিবেদক :-
জুতার ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে ধরা পড়লেন র‌্যাবের হাতে। উদ্ধার হয়েছে ৩ হাজার ২৮৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৭ হাজার ৫০০ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ভৈরব পৌরসভার লক্ষ্মীপুর এলাকার মৃত মেহের আলীর ছেলে মো. মুজিবুর রহমান (৫৩)। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ভৈরব পৌরসভার লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটে অভিযান চালান। এসময় মুজিবুর রহমানের মালিকানাধীন ‘নাজিম সুজ’ নামের দোকান থেকে তাকে এসব মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা হচ্ছে বলে জানিয়েছেন মেজর শাহরিয়ার মাহমুদ খান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *