• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৩টি পোল্ট্রি ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৩টি পোল্ট্রি ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদÐ প্রদান করা হয়েছে। আজ ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. সাইফুল ইসলাম ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি পোল্ট্রি ফার্মেসীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনোয়ার পোল্ট্রি ড্রাগ ফার্মেসীর লাইসেন্স না থাকায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দিয়ে পোস্টমর্টেম ও প্রেসক্রিপশন করানোর অভিযোগ থাকায় ২ হাজার টাকা, নীল নদীয়া ফার্মেসির ডিএলএস লাইসেন্সবিহীন টক এমএন ফার্মা কোম্পানীর সকল ঔষধ জব্দ করা হয় ও ১০ হাজার, রাব্বী ফার্মেসীকে প্রেসক্রিপশন ডিজঅর্নার করা ও ড্রাগ লাইসেন্স না থাকায় ৫ হাজারসহ ৩ প্রতিষ্ঠান মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, পোল্ট্রির পোস্টমর্টেম ও প্রেসক্রিপশন করার খামারীদের অভিযোগ থাকায় এসিআই কোম্পানীর প্রতিনিধি মো. ফুরকান’কে মৌখিকভাবে সতর্ক করা হয়। এছাড়াও একাধিক ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদেরকেও সতর্ক করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *