• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোলাকিয়া ঈদগা পুকুর ঘাট সংস্কার উদ্বোধন

শোলাকিয়া পুকুরঘাট সংস্কার উদ্বোধন শেষে মোনাজাত করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

শোলাকিয়া ঈদগা পুকুর
ঘাট সংস্কার উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগার পুকুর ঘাট সংস্কার কাজ উদ্বোধন হয়েছে। কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. জাকিয়া নূর লিপি আজ ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন। জেলা পরিষদের অর্থায়নে এই সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
আর ১৮ দিন পরই শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে লাখ লাখ মুসল্লির ঈদুল ফিতরের জামাত। ফলে দূরদূরান্ত থেকে দুদিন আগে থেকে এখানে আসা মুসল্লিদের গোসল আর ঈদের দিনের অজুর সুবিধার জন্য সংস্কার করা হয়েছে এই ঈদগার পুকুর ঘাট। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, জেলা পরিষদের পক্ষ থেকে ৮ লাখ টাকা ব্যয়ে পুকুর ঘাট সংস্কার, বসার বেঞ্চ নির্মাণ ও পুকুরের সৌন্দর্যবর্ধন সম্পন্ন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *