• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ১০ টাকা কেজি দরের চাল নিয়ে অসন্তোষ

ভৈরবে ১০ টাকা কেজি দরের
চাল নিয়ে অসন্তোষ

‘ভুক্তভোগীদের অভিযোগ- ছত্রাক পড়া, লাল,
বিবর্ণ ও নষ্ট চাল বিক্রি করছে ওএমএস ডিলাররা।’

# মো. আল আমিন টিটু :-

দেশে করোনা পরিস্থিতিতে আয়-রোজগার বন্ধ হওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। ফলে সারা দেশের মতো বন্দর নগরী ভৈরব শহরে ৩ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে এসব চাল বিক্রি করা হচ্ছে। কিন্তু এই নিয়ে ভুক্তভোগীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ ডিলাররা নিম্নমানের চাল অর্থাৎ ছত্রাক পড়া, লাল ও বিবর্ণ, এমন কি পোকা ধরা চাল বিক্রি করছে। এই চাল খেলে তারা অসুস্থ হয়ে পড়বেন। যদিও উপজেলা খাদ্য অফিস বলছে, চালগুলো বিবর্ণ হলেও খাবার উপযোগী।
জানাগেছে, সড়ক, রেল ও নৌ-পথের যোগাযোগ সমৃদ্ধ শহর ভৈরব। ফলে প্রায় ৩ লাখ মানুষের বসবাস এই শহরে। এসব মানুষের মধ্যে একটি বড় অংশ নিম্ন আয়ের মানুষের সংখ্যা। যারা দিন আনে দিন খায়। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গেল ২৬ মার্চ থেকে সড়ক ও রেল পথের গণ পরিবহণ বন্ধ করে দেয়। একই সাথে নিত্য ও কৃষিপণ্য এবং ঔষধ ব্যতীত সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। ফলে সারা দেশের মতো ভৈরবেও খেটে খাওয়া মানুষজনসহ বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষেরা। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া এসব মানুষের পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। ফলে সরকার প্রতি কেজিতে ২৬ টাকা ভূর্তুকি দিয়ে মাত্র ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নেয়। এমন সিদ্ধান্তে শহরে ৩ জন ওএমএস ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। একই সাথে শহরে ৩টি স্থানে অর্থাৎ রাজকাচারী (ভূমি অফিস), এমপি পাইলট গার্লস হাই স্কুল এবং বাংলাদেশ রেলওয়ে হাই স্কুলে এই চাল বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং তালিকা প্রস্তুত করে। ফলে শহরে প্রায় আড়াই হাজার পরিবার ১০ টাকা কেজি দরে মাসে একবার ২০ কেজি চাল করে কেনার সুযোগ পেয়ে তাদের মুখে হাসি ফুটে। কিন্তু তারা ডিলারদের কাছ থেকে চাল নিতে এসে দেখেন নিম্নমানের চাল বিক্রি করছে। অর্থাৎ ছত্রাক পড়া, লাল ও বিবর্ণ হয়ে পড়েছে চালগুলো। এমন কি পোকা ধরা চাল বিক্রি করছে ডিলাররা। একই চিত্র উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় যেসব চাল বিক্রি করছে ডিলাররা। ফলে ভুক্তভোগীদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া কেউ কেউ সরকারের এই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অর্থাৎ তালিকায় নাম না থাকার কারণেও ক্ষোভ প্রকাশ করেছেন।

আলেয়া নামে এক সুবিধাভোগী বলেন, সরহার আমরার লাই¹া ১০ টেহা কেজি চাইলের ব্যবস্থা করছে। হুইননা খুব ভালা লাগছে। কিন্তু এহন চাইল নিতে আইয়া দেহি চাইলের অবস্থা খুব খারাপ। চোখদা দেইকখা কেমনে খামু এ চাইলের ভাত। আরেক উপকারভোগী হাবিব মিয়া জানান, চালগুলো খুবই নিম্নমানের ছত্রাক পড়া, লাল ও বিবর্ণ, এমন কি পোকা ধরেছে। এসব চালের ভাত খেলে পেটে অসুখ হতে পারে।
এ বিষয়ে রাজ কাচারীতে চাল বিক্রি করার সময় ওএমএস ডিলার মস্তু মিয়ার সহযোগী জানান, তারা এলএসডি গোদাম থেকে যেমন চাল পেয়েছেন। সেটিই ভুক্তভোগীদের মাঝে বিক্রি করছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম বলেন, মিল মালিকদের কাছ থেকে গেল বছর চালগুলো সংগ্রহ বা ক্রয় করা হয়েছে। ফলে চালগুলো বিবর্ণ হতে পারে। তবে, খাবার উপযোগী। তাছাড়া গোদামে এ বছর চাল সংগ্রহ করার সময় নজরদারী বাড়ানো হবে।
এ ব্যপারে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, সরকার প্রতি বছর কৃষকের কাছ থেকে গুণগত মান সম্পন্ন ধান ক্রয় করে থাকেন। পরে সেই ধান স্থানীয় মিলের মাধ্যমে ক্রাসিং করে, একই সাথে চাহিদা মতো গুণগত মান সম্পন্ন চালও সংগ্রহ করে গোদামে মজুদ করা হয়। কিন্তু বর্তমানে যেসব চাল ডিলারদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করা হচ্ছে। চালগুলো খুবই নিম্নমানের। এক কথায় বলতে গেলে চালগুলো গো-খাদ্যের উপযোগী। এসব চাল খেলে মানুষজন অসুস্থ হয়ে পড়বে, এমন অভিযোগ তিনিও শুনেছেন। তাছাড়া সরকার প্রতি কেজি চালে ২৬ টাকা করে ভর্তুকি দিয়ে মাত্র ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ফলে যেখানে মানুষজন খুশি হবে, সেখানে সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তার মতে, এই চাল সরকারের সুনাম বয়ে আনার বদলে উল্টো আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই, বিষয়টি তিনি স্থানীয় এমপি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অবগত করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *