এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা প. প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, মৃত ব্যক্তি করোনা উপসর্গ জ্বর, সর্দি নিয়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক লুবনা ফারজানা বলেন, মৃত ব্যক্তির শরীরে করোনার উপসর্গ জ্বর, সর্দি ছিল। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বুঝা যাবে তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কিনা। মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। তার পরিবার ও আশেপাশে লকডাউনের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ মে রাত ১০টায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চণ্ডিবের মধ্যপাড়া এলাকার বাবু সুচনী দাস এর ছেলে বাবু অমিয় দাস (৬০) মারা যান। তিনি মারা যাওয়ার আগে ১৪ মে করোনা উপসর্গ নিয়ে ভৈরব ট্রমা সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। ১৯ মে উপজেলা প. প. কর্মকর্তা বুলবুল আহম্মদ ১৪ ও ১৫ মে এই দুইদিনে ২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফলে অমিয় দাসের রিপোর্ট পজিটিভ ও পুনরায় আরো ২ জনসহ মোট ৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন।