• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৭৮ হাজার টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
৭৮ হাজার টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

আজ ১৯ মে মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের বিভিন্ন বাজাও শপিং মলসহ বিভিন্ন্ উপজেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ করোনা বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ১৪৫ জনের কাছ থেকে ৭৮ হাজার ১০ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল কামাহ তমাল, সাগুফতা হক, ফজলে রাব্বি ও মাহমুদুল হাসান ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন। এসময় সেনা ও পুলিশ বাহিনীর সদস্যগণ আদালতকে সহায়তা করেন।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা প্রশসেনের ভ্রাম্যমাণ আদালত ১৫ জনের কাছ থেকে ৩৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া হোসেনপুরে ১১ জনের কাছ থেকে ১৩ হাজার ৭শ’ টাকা, পাকুন্দিয়ায় ১০ জনের কাছ থেকে ৪ হাজার ৩শ’ টাকা, বাজিতপুরে ১৮ জনের কাছ থেকে ৪ হাজার ২শ’ টাকা, নিকলীতে ১৪ জনের ৪ হাজার ২শ’ টাকা, তাড়াইলে ১০ জনের কাছ থেকে ৪ হাজার ২শ’ টাকা, ইটনায় ২৪ জনের কাছ থেকে ৪ হাজার ৮শ’ টাকা, মিঠামইনে ২৩ জনের কাছ থেকে ৮ হাজার টাকা, অষ্টগ্রামে ৪ জনের কাছ থেকে ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *