• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে করোনা উপসর্গ নিয়ে মৃত মাছ ব্যবসায়ী অমিয় দাস ছিলেন করোনা পজিটিভ

ভৈরবে করোনা উপসর্গ নিয়ে মৃত মাছ ব্যবসায়ী
অমিয় দাস ছিলেন করোনা পজিটিভ

# মিলাদ হোসেন অপু :-

অবশেষে মৃত্যুর ৪ দিন পর জানা গেল ভৈরবের মাছ ব্যবসায়ী অমিয় দাস করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। ১৯ মে মঙ্গলবার অমিয় দাসের করোনা নমুনা সংগ্রহের রিপোর্টে পজিটিভ আসে। এতে জানা যায় মৃত্যুর আগে তার শরীরে করোনা ভাইরাস বহন করছিলেন। মাছ ব্যবসায়ী অমিয় দাস (৬০) করোনা উপসর্গ নিয়ে ১৫ মে শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। তিনি আরো বলেন, ভৈরবে করোনা ভাইরাস পজিটিভ আরো নতুন ৬ জন শনাক্ত হয়েছেন।
জানা যায়, অমিয় দাস ১৪ মে করোনা উপসর্গ নিয়ে ভৈরব ট্রমা সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। সে ভৈরব পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার বাবু সুচনী দাস এর ছেলে।
এ বিষয়ে উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, গত ১৪ ও ১৫ মে এই দুইদিনে ২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ১৯ মে মঙ্গলবার হাতে এসেছে। তাদের মধ্যে মৃত ব্যক্তি অমিয় চন্দ্র দাসসহ নতুন আক্রান্ত হয়েছে ৭ জন। পুরাতন পজিটিভ রোগীদের মধ্যে থেকে পুনরায় আরো ২ জন পজিটিভ এসেছে। তারা হলেন, শিরীন, উজ্জল, হৃদয়, জহিরুল, রাজিবুল, হৃদয় দাস ও সঙ্গীতা দাস। তারা ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া, ঘোড়াকান্দা, ভৈরব বাজার ও চণ্ডিবের এলাকার বাসিন্দা। এ নিয়ে ভৈরবে মোট আক্রান্ত ৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। এছাড়া গত ১৬, ১৭, ১৮ মে এর সংগ্রহকৃত নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *