• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত, ভৈরবেই ৭ জন

কিশোরগঞ্জে নতুন ১৬ জনের করোনা
পজিটিভ শনাক্ত, ভৈরবেই ৭ জন

# মোস্তফা কামাল :-

আজ ১৯ মে মঙ্গলবার মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, কিশোরগঞ্জে নতুন ১৬ জনের ‘কোভিড-১৯’ পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে গত ১৫ মে সৈয়দ নজরুল হাসপাতালে মারা যাওয়া অমিয় দাসসহ ভৈরবেরই ৭ জন। অন্য ৯ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, হোসেনপুরে ৩ জন ও তাড়াইলে ২ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত ১৫ মে সংগৃহীত ১৮২টি নমুনার মধ্যে একটি পেন্ডিং নমুনা ছাড়া ১৮১টির ফল পাওয়া গেছে। এর মধ্যে একজন মৃত ব্যক্তিসহ নতুন ১৬ জন এবং পুরনো দু’জনের পজিটিভ এসেছে। আর নেগেটিভ এসেছে ১৬৩টি নমুনা। এছাড়া আজ সদর ও ভৈরবের দু’জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
আজ ১৯ মে পর্যন্ত উপজেলাওয়ারি সার্বিক চিত্রে দেখা যায়, সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছেন ২৩ জন। এদের মধ্যে মারা গেছেন একজন, আর সুস্থ হয়েছেন ১৭ জন। হোসেনপুরে পজিটিভ শনাক্ত হয়েছেন ৭ জন। এদের মধ্যে মারা গেছে একজন, আর সুস্থ হয়েছেন ২ জন। করিমগঞ্জে পজিটিভ শনাক্ত হয়েছেন ১৯ জন। এদের মধ্যে মারা গেছেন একজন, আর সুস্থ হয়েছেন ১৭ জন। তাড়াইলে পজিটিভ শনাক্ত হয়েছেন ৩২ জন, সুস্থ হয়েছেন ১৭ জন। পাকুন্দিয়ায় পজিটিভ শনাক্ত ৪ জনের সবাই সুস্থ হয়েছেন। কটিয়াদীতে পজিটিভ শনাক্ত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে মারা গেছেন একজন, আর সুস্থ হয়েছেন ১২ জন। কুলিয়ারচরে পজিটিভ শনাক্ত হয়েছেন ১০ জন। এদের মধ্যে মারা েেগছন একজন, আর সুস্থ হয়েছেন ৯ জন। ভৈরবে পজিটিভ শনাক্ত হয়েছেন ৭১ জন। এদের মধ্যে মারা গেছেন একজন, আর সুস্থ হয়েছেন ৪৬ জন। নিকলীতে পজিটিভ শনাক্ত ৫ জনের সবাই সুস্থ হয়েছেন। বাজিতপুরে পজিটিভ শনাক্ত হয়েছেন ১০ জন। এদের মধ্যে মারা গেছেন একজন, আর সুস্থ হয়েছেন ৫ জন। ইটনায় পজিটিভ শনাক্ত ১১ জনের সবাই সুস্থ হয়েছেন। মিঠাইনেও পজিটিভ শনাক্ত ২৪ জনের সবাই সুস্থ হয়েছেন। অষ্টগ্রামেও পজিটিভ শনাক্ত ৩ জনের সবাই সুস্থ হয়েছেন। অর্থাৎ, আজ পর্যন্ত সারা জেলায় পজিটিভ শনাক্ত হয়েছেন মোট ২৩৪ জন। এদের মধ্যে মারা গেছেন ৭ জন, আর সুস্থ হয়েছেন ১৮১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *