• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌর শহরের হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ভৈরব পৌর শহরের হতদরিদ্রের মাঝে
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর শহরের ৬শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৯ মে মঙ্গলবার পৌর শহরের এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবির, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহামান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এসময় অসহায় মানুষদের উদ্যোশে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, খাবারের জন্য আপনারা কেউই মারা যাবেন না। কোন না কোন ভাবে আপনাদের কাছে খাবার পৌঁছে দেয়া হবে। আপনারা ধৈর্য ধারুণ করুন। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইচ্ছায় চালের সাথে সেমাই ও চিনি বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া বলেন, পৌর শহরের ত্রাণ বিতরণ করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু আজ এই ঈদ উপহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরে বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার জনগনের সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এই সহায়তা খাদ্যসমাগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পৌরসভার পক্ষ থেকেও বিতরণ করা হবে। সাধারণ মানুষ কেউ না খেয়ে থাকবে না।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশবাসীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ এর অন্যতম সদস্য কবির আহমেদ, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *