কিশোরগঞ্জ শহরে ঈদ মার্কেট ঘিরে পুলিশের কঠোর অবস্থান। -পূর্বকণ্ঠ
সরকার গত ১০ মে থেকে বিধিনিষেধ শিথিল করার পর ঈদ মার্কেটে উপচে পড়া ভিড়ের কারণে জেলা চেম্বার অব কমার্স ১৩ থেকে ১৮ মে পর্যন্ত আবশ্যক পণ্য ছাড়া ঈদ মার্কেট বন্ধ করে দিয়েছিল। ব্যবসায়ীদের দাবির মুখে ১৮ মে সোমবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভা করে আজ (১৯ মে) মঙ্গলবার থেকে আবার ঈদ মার্কেট খুলে দেয়ার পর প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধ প্রতিপালন করা হচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে দড়ি টানিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। মানুষকে দল বেঁধে চলাচলে নিষেধ করা হচ্ছে। বিভিন্ন মার্কেটও পরিদর্শন করা হচ্ছে। এসময় অনেক পুলিশ সদস্যকে পিপিই পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে।