• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৭ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে ৭ জনের করোনা শনাক্ত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে সোমবার পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে একজন মৃত ব্যক্তিসহ মোট ৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। সোমবার মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে ১৩ মে সংগৃহীত ৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে ৮১টি নমুনা নেগেটিভ এসেছে। নেগেটিভ ৭টি নমুনার মধ্যে করিমগঞ্জের একটি, তাড়াইলের একটি, ভৈরবের তিনটি ও বাজিতপুরের দু’টি নমুনা রয়েছে। তবে সোমবার দু’জন সুস্থ হয়ে ছাড়পত্রও পেয়েছেন। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছিলেন ২১৮ জন। সোমবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮০ জন। সোমবার কোয়ারেন্টিনে ছিলেন ১২১ জন, আর আইসোলেশনে ছিলেন ৪৩ জন। এদের মধ্যে ৫ জন অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে এসেছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় ৬ জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *