বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করছে মহিলা সংস্থা -পূর্বকণ্ঠ
■ নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা জাতীয় মহিলা সংস্থা পুষ্পস্তবক অর্পণ করেছে। শুক্রবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে মহিলা সংস্থার সদস্য শাহীন সুলতানা ইতি ও রাশিদা বেগমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।