বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করছেন স্বাস্থ্য বিভাগ -পূর্বকণ্ঠ
■ নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুরালে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।