■ কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জাতীয় যুব ঐক্যের কর্মিসভা হয়েছে। জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়ের সভাপতিত্বে আজ ১৭ মার্চ শুক্রবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি খায়রুল আলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, যুব ঐক্যের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জামান, ঢাকা মহানগরির নেতা জামিল আক্তার আকাশ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আমরা ১৪ দলের মধ্যে থাকলেও জনগণের বিভিন্ন দাবি নিয়ে পৃথক কর্মসূচী পালন করছি। দ্রব্যমূল্যের উর্ধগতি, সাম্প্রদায়িক সহিংসতা, নারী নির্যাতন ও নদী খননসহ বিভিন্ন ইস্যুতে আমরা দলীয় উদ্যোগে মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করছি। আগামী নির্বাচনে গণতন্ত্রী পার্টি ১৪ দল থেকে কয়েকটি আসন চাইবে। প্রয়োজনে নিজস্ব প্রতিকে পৃথক নির্বাচনও করতে হতে পারে বলে নেতৃবৃন্দ ইঙ্গিত দিয়েছেন। তারা সাংগঠনিক কার্যক্রম জোরদারের জন্য নেতাকর্মিদের প্রতি আহবান জানিয়েছেন।