# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে ভৈরব বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত রাষ্টপ্রতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অহিদ মিয়া, যুগ্ম সম্পাদক খুলিলুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের জীবনী নিয়ে আলোকপাত করে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।