• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে চায়ের কাপ হাতে ভিক্ষুকের মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে চায়ের কাপ হাতে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ১৭ মার্চ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ভৈরব বাজার সাধু মিয়ার গলিতে কাজল মিয়ার চায়ের দোকানের সামনে ভিক্ষুক তৌহিদ ভূইয়া (৫২) স্টোক করে মৃত্যুবরণ করেন। তিনি কিশোরগঞ্জ অষ্ট্রগ্রাম থানা কদমচাল খায়ের পুর এলাকার মৃত ছবু মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভৈরব শহর পুলিশ ফাড়িঁর সদস্যরা এসে লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল সাড়ে তিনটায় ভৈরব বাজার সাধু মিয়া গলিতে কাজল মিয়ার চায়ের দোকানে চা খেতে আসেন ভিক্ষুক তোহিদ মিয়া। এসময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থেলেই তিনি মৃত্যুবরণ করেছেন। পরে ভৈরব শহর ফাঁড়িতে খবর দিলে কাউকে খুজেঁ পাওয়া যায়নি। পরবর্তিতে ৯৯৯ কল দিলে পুলিশ ফাড়িঁর পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। নিহতের পরিচয় সনাক্ত করে তার পরিবারকে খবর দিলে পরিবার এসে মরদেহ নিয়ে যায়। এ বিষয়ে চা দোকানি কাজল মিয়া বলেন, ভিক্ষুক তোহিদ মিয়া প্রতি শক্রবার ভৈরব এসে ভিক্ষা করে। নিয়মিত চা ও খান এখানে এসে। আজ চা খেতে চেয়ে তিনি বসে থাকেন। তখন চায়ের কাপ হাতে দেয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। তার হাত থেকে কাপটি পড়ে ভেঙ্গে যান। সাথে সাথে শারীরিক অবস্থা খারাপ হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেয়া হয়। নিহতের পরিবার জানায়, তবলিগের কথা বলে বাড়ি থেকে বের হোন তিনি। ভিক্ষার জন্য বের হয়েছেন বলে জানতেন না। মাঝে মাধ্যে ভিক্ষা করেন। পরিবারে তিন ছেলে এক মেয়ে রয়েছেন। তিন ছেলে পরিবারে দায় নেন না। তাই বিয়ের উপযুক্ত মেয়ের বিয়ে দিতে স্ত্রী নিয়ে আলাদা থাকেন। তাই বৃদ্ধ বয়সে ভিক্ষার কাজই বেঁছে নিয়েছেন। ভৈরব শহর ফাড়িঁর এস আই মো. জিন্নাহ বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোহিদ মিয়া মরদেহ উদ্ধার করি। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *