বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ -পূর্বকণ্ঠ
■ নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করেছে। আজ ১৭ মার্চ শুক্রবার সকাল ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করেছে। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম ও দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।