বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ -পূর্বকণ্ঠ
■ নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করেছে। আজ ১৭ মার্চ শুক্রবার সকাল ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরালে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)-এর নেতৃত্বে জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করেছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (্ক্রাইম এন্ড অপারেশনস) মো. নূরে আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।