• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

# বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত।
গত ১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টার উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক । বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *