• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদ-প্রাপ্ত চাঁন মিয়া। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায়
স্বামীর মৃত্যুদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করায় কিশোরগঞ্জের আদালতে স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও একলাখ টাকা জরিমানার রায় হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. হাবিব উল্লাহ আজ ১৬ মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের মৃত আমির আলীর ছেলে চাঁন মিয়ার (৫৮) বিরুদ্ধে তার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বৌলাই ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে জোসনা বেগম (৫০) স্বামীর ছুরিকাঘাতে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি বিকালে খুন হয়েছিলেন। নিহত জোসনার ছোটভাই আলাল মিয়ার (৪৮) সদর থানায় দায়ের করা মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের ৮-৯ বছর আগে জোসনা বেগম বিদেশ থেকে আসার পর চাঁন মিয়ার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিদেশ থেকে আনা টাকা পয়সা এবং জোসনার জায়গা জমি বিক্রি করে চাঁন মিয়াকে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এর জের ধরেই ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি বিকালে জোসনা বেগম, তার বড়বোন আনোয়ারা বেগম (৫৫) ও বড় ভাইয়ের স্ত্রী জোসনা (৪৮) অটোরিকশায় আত্মীয়ের বাড়ি যাবার সময় চাঁন মিয়া ছুরিকাঘাতে জোসনা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় মামলা হলে রায়ে ঘাতক চাঁন মিয়াকে মৃত্যুদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়। তার দ্বিতীয় স্ত্রী মোছা. মিতাকে বেকসুর খালাস দেয়া হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট এমএ আফজল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ও আব্দুর রউফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *