• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

আগরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

# মোহাম্মদ খলিলুর রহমান :-
ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও হেলপারসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ১৫ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুলিয়ারচরে আগরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
বাজিতপুর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. আব্দুল গনি জানায়, ৯৯৯ নাম্বারে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসি। আহত দুই জনকে সহজে উদ্ধার করতে পালেও। ট্রাকের ভেতর চাপা পড়ে থাকা বিষ্ণুকে উদ্ধারের হিমশিম খেতে হয়। এক পর্যায়ে ফায়ার ফাইটার শফিকুল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে সেপডারে মাধ্যেমে প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর চালক বিষ্ণুকে জীবিত উদ্ধার করে। ট্রাক চালক বিষ্ণু ময়মনসিংহ জেলার নাগলার এলাকার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *