• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

নানা অভিযোগে ভৈরব থানার এসআই মহসীন প্রত্যাহার

নানা অভিযোগে ভৈরব থানার
এসআই মহসীন প্রত্যাহার

# মিলাদ হোসেন অপু :-

উদ্ধারকৃত গাঁজা গায়েব ও গ্রেফতার বাণিজ্যের অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশে ভৈরব থানার এসআই মহসীনকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ১৬ মে শনিবার বিকেলে প্রত্যাহারাদেশ থানায় আসলে ১৭ মে রোববার সকালে মহসীনকে ভৈরব থানা থেকে রিলিজ দেয়া হয়।
ভৈরব থানা সূত্রে জানা যায়, গত চারদিন আগে এসআই মহসীন ভৈরব পৌর শহরের নদীরপাড় এলাকায় এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ওই মাদক ব্যবসায়ীর কাছে থাকা ৬ কেজি গাঁজা রেখে ছেড়ে দেন। এরপর উদ্ধারকৃত ছয় কেজি গাঁজা ও মাদক ব্যবসায়ীকে থানায় না এনে তা গায়েব করে দেন। এছাড়াও ১৫ মার্চ পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার আফজাল হোসেন নামে এক যুবককে আটকের পর খুনের মামলার আসামি করার ভয় দেখিয়ে তার পিতার কাছ থেকে ১৩ হাজার টাকা আদায় করেন। গত জানুয়ারি মাসে শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা জুয়েলকে আটক করে ৩৮ হাজার টাকা আদায় ও শহরের নিউটাউন এলাকার বাসিন্দা কবিরকে নারী সংক্রান্ত বিষয়ে আটক করে দেড় লাখ টাকা ঘুষ আদায় করেন তিনি। পরে বিষয়টি থানায় জানাজানি হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র চাপে ওই যুবকের ৯০ হাজার টাকা ফেরত দেন এসআই মহসীন।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার বলেন, এসআই মহসীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ অপরাধী হলে পুলিশকেও শাস্তি পেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *