• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে ঈদ জামাত বন্ধের সিদ্ধান্ত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগা
কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে
ঈদ জামাত বন্ধের সিদ্ধান্ত

# মোস্তফা কামাল :-

বর্তমান করোনা ঝুঁকির মধ্যে সরকার ঈদগা বা খোলা মাঠে ঈদুল ফিতরের জামাত আয়োজন না করে মসজিদে আয়োজন করার নির্দেশনা দিয়েছে। এর প্রেক্ষিতে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা পরিচালনা কমিটি ১৮ মে সোমবার কালেক্টরেট সম্মেলন কক্ষে সভা ডেকে আনুষ্ঠানিকভাবে শোলাকিয়া ঈদগায় এবার ঈদ জামাতের আয়োজন না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ঈদগা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জীবাণুনাশক স্প্রে করে একাধিক জামাতের আয়োজন করার জন্য জেলা ইসলামিক ফাউন্ডেশনসহ মসজিদভিত্তিক কমিটিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এসময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *