• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

চেম্বারের বন্ধ ঘোষণার পর কিশোরগঞ্জে দোকানপাট শর্তসাপেক্ষে আবার খুলছে

কিশোরগঞ্জে মার্কেট খোলা সংক্রান্ত সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

চেম্বারের বন্ধ ঘোষণার পর কিশোরগঞ্জে
দোকানপাট শর্তসাপেক্ষে আবার খুলছে

# মোস্তফা কামাল :-

সরকার শর্তসাপেক্ষে শপিংমলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ শিথিল করার পর কিশোরগঞ্জে উপচে পড়া ভিড়ের কারণে জেলা চেম্বারের সিদ্ধান্তে ১৩ থেকে ১৮ মে পর্যন্ত আবার এসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৮ মে সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের স্বাস্থ্যবিধির শর্তে আবার ১৯ মে মঙ্গলবার থেকে অত্যাবশ্যক পণ্যের বাইরে পোশাক, জুতা ও কসমেটিকসের দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি থাকলেও সোনার দোকান খোলার অনুমতি মেলেনি।
সরকার স্বাস্থ্যবিধির শর্তে গত ১০ মে থেকে পোশাকের দোকান ও শপিংমল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল। তখন কিশোরগঞ্জের প্রতিটি মার্কেটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছিল। বেড়ে গিয়েছিল করোনা ঝুঁকি। এরকম পরিস্থিতিতে জেলা চেম্বার অফ কমার্স সভা ডেকে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত আবার পূর্বের ন্যায় আবশ্যক পণ্য ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল। তবে সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন মহলের সঙ্গে অনুষ্ঠিত সভায় মঙ্গলবার থেকে পুনরায় পোশাক, জুতা ও কসমেটিকসের দোকান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের ক্ষেত্রে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে বলেও জানানো হয়েছে। ব্যত্যয় দেখলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা করা হবে। এমনকি এসব ব্যবসাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করে দেয়া হবে বলেও সভায় জানিয়ে দেয়া হয়েছে। এসময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা চেম্বারের সহ-সভাপতি খালেকুজ্জামান, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পুরানথানা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লায়েক আলী, কাচারিবাজারের সভাপতি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *