কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিযে রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবক মারা গেছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানিয়েছেন, মিঠামইনের ঘাগড়া এলাকার রফিকুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে আজ ১৭ মে রোববার দুপুর ২টার দিকে এই হাসপাতালে ভর্তি হন। কিন্তু বিকাল ৪টার দিকেই তিনি মারা গেছেন। তবে তার নমুনা পরীক্ষা করলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন নাকি অন্য কোন কারণে মারা গেছেন।