• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নরসুন্দরদের ত্রাণ সহায়তা প্রদান

কিশোরগঞ্জে নরসুন্দরদের
ত্রাণ সহায়তা প্রদান

# মোস্তফা কামাল :-

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন ৭৫ জন নরসুন্দর, ১৫ জন রং মিস্ত্রীসহ অন্যান্য পেশার মোট ১শ’ জনকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আজ (১৭ মে) রোববার দুপুরে কালেক্টরেট চত্বরে প্রত্যেকের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি লবনের একটি করে প্যাকেট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *