কিশোরগঞ্জে র্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী কাউছার ও শফি। -পূর্বকণ্ঠ
হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ কেজি গাঁজসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল আজ (১৭ মে) রোববার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের হোসাইন আহমেদের ছেলে কাউছার আহমেদ (২৮) ও শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকার হারুন মিয়ার ছেলে শফি মিয়াকে (২৮) গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল সেটও জব্দ করা হয়। এ ব্যাপারে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।