• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে আনোয়ারা জেনারেল হাসপাতালে সামুদ্রিক কোড়াল সদৃশ্য টিউমার অপসারণ

ভৈরবে আনোয়ারা জেনারেল হাসপাতালে
সামুদ্রিক কোড়াল সদৃশ্য টিউমার অপসারণ

# মো. রিয়াদ হোসেন :-

ভৈরবে আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.) এ দুই সন্তানের জননী হাবিবা বেগম (২৭) এর পেট থেকে সামুদ্রিক কোড়াল সদৃশ্য টিউমার অপসারণ করা হয়েছে। হাবিবা বেগম হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামঐ গ্রামের মো. আবুল কালামের স্ত্রী। সে দুই মাস যাবত পেটের সমস্যায় ভুগছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাবিবা বেগম পেটের সমস্যা নিয়ে ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণির আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.) এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আজিজুল হকের শরণাপন্ন হন। ডা. আজিজুল হক রোগীকে আল্ট্রাসনোগ্রাম করে রোগীর পেটে Huge Collection of Blood, Large Ovarian Mass আছে বলে জানান এবং দ্রুত অপসারণ করার পরামর্শ দেন। পরে ১৬ মে শনিবার বিকাল ৪টায় হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট সার্জন মেজর (অব.) ডা. মো. আমিরুল ইসলাম এই অপসারণ করেন। অপারেশনে অবেদনবিদ এর কাজ করেন ডা. মো. মমতাজুল হক মুক্তা এবং অপারেশনে সহযোগিতা করেন হাসপাতালের অন্যান্য ডাক্তারগণ। বর্তমানে হাবিবা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও শঙ্কামুক্ত।
রোগী হাবিবা বেগম জানান, আমি দীর্ঘদিন যাবত পেটের সমস্যায় ভুগছিলাম। হাসপাতালে এসে ডাক্তার আজিজুল হক স্যারের শরনাপন্ন হলে ডাক্তার আমাকে অপারেশন করতে বলেন। আমি অপারেশন করে এখন সুস্থ বোধ করছি ও ভাল আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *