• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে দুই ভ্রাম্যমাণ আদালতের ৮৮ হাজার টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে দুই ভ্রাম্যমাণ আদালতের
৮৮ হাজার টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধের লক্ষ্যে কিশোরগঞ্জ শহরে পরিচালিত দু’টি ভ্রাম্যমাণ আদালত ২১ জনের কাছ থেকে ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বাধীন আদালত শহরের বিভিন্ন বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বাধীন আদালত শহরের কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ১১ জনের কাছ থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অর্থাৎ, দুই আদালত ২১ জনের কাছ থেকে মোট ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যগণ আদালতকে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *