• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের প্রায় তিন লাখ টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের
প্রায় তিন লাখ টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

করোনা প্রতিরোধের লক্ষ্যে ও মাস্ক ব্যবহার না করার দায়ে কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ ৯৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১৬ মে শনিবার দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অভিযানে ১৪ জনের কাছ থেকে ৭৬ হাজার ৫শ’ টাকা, ভৈরবে একজনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, তাড়াইলে ৯ জনের কাছ থেকে ৮০ হাজার ৫০ টাকা, হোসেনপুরে ৯ জনের কাছ থেকে ৮ হাজার ৩শ’ টাকা, পাকুন্দিয়ায় দু’জনের কাছ থেকে ২৫০ টাকা, কটিয়াদীতে ১০ জনের কাছ থেকে ৪ হাজার ১শ’ টাকা, নিকলীতে দু’জনের কাছ থেকে ১৫শ’ টাকা, ইটনায় দু’জনের কাছ থেকে ৩শ’ টাকা, মিঠামইনে ৪ জনের কাছ থেকে ৮শ’ টাকা এবং অষ্টগ্রামে ৪ জনের কাছ থেকে ১৩শ’ টাকা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *