• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
লক্ষাধিক টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা বিস্তার প্রতিরোধসহ মাস্ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে করোনা বিস্তার প্রতিরোধ সংক্রান্ত ভ্রাম্যমান আদলত দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৫৯ জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা আদায় করেছেন। আর মাস্ক ব্যবহার না করার দায়ে ২৪ জনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন ২০১৮এর ৬৬ ধারায় জেলা প্রশাসনের অধীনে ১৭ জনের কাছ থেকে ১৯ হাজার ৯শ’ টাকা, কটিয়াদীতে ৫ জনের কাছ থেকে ১ হাজার টাকা, বাজিতপুরে ৯ জনের কাছ থেকে ৫ হাজার ৭শ’ টাকা, নিকলীতে ৮ জনের কাছ থেকে ১৮ শ’ টাকা, কুলিয়ারচরে তিনজনের কাছ থেকে ৬শ’ টাকা, ভৈরবে ৭ জনের কাছ থেকে ৩৫ হাজার টাকা, তাড়াইলে ৪ জনের কাছ থেকে ১৩ হাজার টাকা, ইটনায় ৫ জনের কাছ থেকে ১ হাজার টাকা এবং মিঠামইনে একজনের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে। এছাড়া সারা জেলায় মাস্ক ব্যবহার না করার দায়ে ২৪ জনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিন মোট আদায় হয়েছে ১ লাখ ৩ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *