ভৈরবে করোনা উপসর্গ নিয়ে একজনে মৃত্যু
# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে করোনা উপসর্গ নিয়ে অমিয় দাস (৬০) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়ছে। ১৫ মে রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
মৃত অমিয় দাস ভৈরব পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার বাবু সুচনী দাস এর ছেলে। তিনি ভৈরব নৈশ মৎস আড়তের মেঘনা মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্যসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মৃত অমিয় দাস দু’দিন আগে করোনা উপসর্গ নিয়ে ভৈরব ট্রমা সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। এখনো তার করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। ১৫ মে রাতে হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তিনি করোনায় মৃত্যুবরণ করেছেন কি না তা নিশ্চিত বলা যাচ্ছে না।