করোনা ভাইরাসের বিস্তার রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে কিশোরগঞ্জ শহরের বড়বাজার, কাচারিবাজার ও পুরানথানা বাজারে পৃথক ভ্রাম্যমাণ আদালত ১১ জনকে মোট ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন। আজ ১৫ মে শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াছমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকানে পণ্যের দাম বেশি রাখা, পাইকারি দোকানে খুচরা বিক্রি করা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এসব জরিমানা করেন। এসময় সেনা ও পুলিশ বাহিনীর সদস্যগণ আদালতকে সহায়তা করেন।
