• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির শোক

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে
কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির শোক

# মোস্তফা কামাল :-

জাতীয় অধ্যাপক বিশিষ্ট বুদ্ধিজীবী ভাষা সংগ্রামী ও মুক্তি সংগ্রামী ড. আনিসুজ্জামানের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা বলেন, জাতির মহান এই দিশারী যখনই বাঙালি জাতি ও সংস্কৃতির ওপর আঘাত এসেছে, তখনই সমহিমায় রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদমুখর হয়েছেন। তিনি আজীবন তার সুতীক্ষন  জ্ঞানের আলোয় জাতিকে পথ দেখিয়েছেন। তার প্রয়াণের এ শূন্যতা পূরণ হবার নয়। তার মৃত্যুতে জাতি একজন নির্মোহ অভিভাবককে হারালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *