• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে বিদেশী মদসহ র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জে বিদেশী মদসহ র‌্যাবের
হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের করিমগঞ্জ বাজার এলাকা থেকে র‌্যাবের একটি দল ৬ বোতল বিদেশী মদসহ স্থানীয় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাবের একটি অনুসন্ধানী দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে করিমগঞ্জ বাজার এলাকা থেকে ৬ বোতল বিদেশী মদসহ উপজেলার মধ্যপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আনিছু রহমান ইলিয়াস (২২) ও সুরুজ আলীর ছেলে পারভেজ মিয়াকে (২১) গ্রেফতার করে তাদের কাছ থেকে ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বিচারকাজ চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *