• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে দু’টি ভ্রাম্যমাণ আদালতের লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে দু’টি ভ্রাম্যমাণ আদালতের
লক্ষাধিক টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে অননুমোদিতভাবে দোকানপাট খোলা রাখা, বাড়তি দামে পণ্য বিক্রি করা এবং নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে দু’টি পৃথক ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ১৪ মে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের বড়বাজারে জেলা চেম্বার অব কমার্সের নির্দেশনা অমান্য করে শপিংমল ও দোকানপাট খোলা রাখার দায়ে ২২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া ফুটপাতে অবৈধভাবে বসা দোকানও উচ্ছেদ করা হয়। এছাড়া ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাচারীবাজার ও পুরানথানা বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখাসহ কয়েকটি কাপড়ের দোকান, ইলেক্ট্রনিকসের দোকান ও টিন-রডের দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় ভ্রাম্যমাণ আদলতকে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যগণ সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *