কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল আজ ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা সদরের নিউটাউন তারাপাশা এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ একই এলাকার মৃত রেনু মিয়ার ছেলে হেলাল মিয়াকে (৪২) গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।