• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৯০ সহস্রাধিক টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
৯০ সহস্রাধিক টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ৬৩ জনের কাছ থেকে মোট ৯০ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ মে বুধবার সদর উপজেলায় ৮ জনকে ২৬ হাজার ১শ’ টাকা, পাকুন্দিয়ায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে একজনকে ৩০ হাজার টাকা, কটিয়াদীতে ৮ জনকে ১৬শ’ টাকা, বাজিতপুরে ১৬ জনকে ৫ হাজার ৯শ’ টাকা, নিকলীতে ৯ জনকে ২ হাজার ৪শ’ টাকা, তাড়াইলে ৩ জনকে ১২ হাজার ২শ’ টাকা, ইটনায় ৩ জনকে ৮ হাজার টাকা, মিঠামইনে ১০ জনকে ২ হাজার টাকা এবং অষ্টগ্রামে ৫ জনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *