• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে অনেকেরই মাস্ক পরার বালাই নেই

কিশোরগঞ্জে অনেকেরই
মাস্ক পরার বালাই নেই

# মোস্তফা কামাল :-

সরকার ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন মহল থেকে অব্যাহত প্রচারণা সত্বেও কিশোরগঞ্জে অনেকেই মাস্ক ছাড়া জনবহুল জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, পথ চলছেন। সরকার ১০ মে থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে স্বাস্থ’্যবিধি প্রতিপালন সাপেক্ষে বিধিনিষেধ কিছুটা শিথিল করার পর কিশোরগঞ্জের বিভিন্ন শহর ও হাটবাজারে মানুষের উপচে পড়া ভিড় লেগে যায়। স্বাস্থ্যবিধির কোন বালাই ছিল না। পরিস্থিতির প্রেক্ষিতে জেলা চেম্বার অব কমার্স ১৩ থেকে ৩০ মে পর্যন্ত আবারো অত্যাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া অন্যান্য দোকানপাট ও শপিংমল বন্ধ করে দিয়েছে। এর পরও মানুষকে স্বাস্থ্যবিধি দিব্যি অবজ্ঞা করতে দেখা যাচ্ছে। আজ ১৪ মে বৃহস্পতিবার সকালে শহরের গুরুত্বপূর্ণ এলাকা গৌরাঙ্গবাজারে এক ট্রাক্টরে ৫ জনকে মাস্ক ছাড়াই চলতে দেখা গেছে। অনেক পথচারী, অটোরিকশা চালক এবং যাত্রীদেরও মাস্ক ছাড়া চলতে দেখা গেছে। অথচ এখন প্রতিদিনই প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করার জন্য মানুষকে জরিমানা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *