• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে দুই ভ্রাম্যমান আদালতের সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে দুই ভ্রাম্যমান আদালতের
সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা বিস্তার প্রতিরোধের লক্ষ্যে পৃথক দুই ভ্রাম্যমান আদালত নানা অপরাধে ২৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া এবং সাগুফতা হক শহরের বড়বাজার, কাচারিবাজার ও পুরানথানা বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাড়তি দামে পণ্য বিক্রি, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করেন। এছাড়া লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদেরও জরিমানা করেন। উম্মে হাফসা নাদিয়ার আদালত ২১ হাজার টাকা এবং সাগুফতা হকের আদালত ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া, বড়বাজারের বিভিন্ন খুচরা কাঁচা মালের দোকানকে জেলা সরণি বিদ্যালয় মাঠের খোলা জায়গায় পাঠানো হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সেনা সদস্য ও পুলিশ সদস্যগণ সহায়তা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *