কিশোরগঞ্জ কালেক্টরেটের প্রশাসনিক কর্মকর্তা অরূপ কুমার দাস শঙ্কর (৫৬) হৃদরোগে আক্রান্ত আজ ১৩ মে বুধবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বিকালে শহরের গাইটাল শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।