• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনামুক্ত ৮, নতুন আক্রান্ত ৫ জন

কিশোরগঞ্জে করোনামুক্ত ৮
নতুন আক্রান্ত ৫ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে একদিনে করোনামুক্ত ৮ জন, আর নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা থেকে ১০ মে ৯৯টি নমুনা সংগ্রহ করে মহাখালীর আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। ১২ মে মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভৈরবে চারজন আর তাড়াইলে একজন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ভৈরবের একজন পুরনো রোগীর তৃতীয়বার পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ৯৩টি নমুনা। তবে ৮ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে মঙ্গলবার ছাড়পত্র পেয়েছে। অবশ্য কিশোরগঞ্জের ১৩ উপজেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ১৯৯ জন আক্রান্তের মধ্যে ১৭২ জন সুস্থ হয়েছে। মারা গেছে ৫ জন। মঙ্গলবার কোয়ারেন্টিনে ছিল ১৩১ জন, আর আইসোলেশনে ছিল ২৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *