• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মায়ের কোলে ফিরেছেন করোনা আক্রান্ত ১৫ মাস বয়সী শিশু

ভৈরবে মায়ের কোলে ফিরেছেন করোনা
আক্রান্ত ১৫ মাস বয়সী শিশু

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ১২ দিন পর করোনা থেকে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরেছেন ১৫ মাস বয়সী শিশু আমিরা তুন্নিছার (রোশনী)। শিশু রোশনী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত জেসমিন আক্তার ও সেলিম মিয়ার সন্তান। শিশুটির বাবা-মা দুইজনই করোনা আক্রান্ত ছিলেন। ১১ মে শিশুটির রিপোর্ট নেগেটিভ আসলে তাকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।
জানা যায়, শিশু রোশনী আক্রান্তের আগে তার মা-বাবা দুজনই করোনায় আক্রান্ত হন। বাবা সেলিম মিয়া ১৯ এপ্রিল এবং মা ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর শিশুটির করোনা পরীক্ষা করা হয়। এতে ৩০ এপ্রিল শিশুটির পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশুটিকে মায়ের কাছ থেকে আলাদা করে ১ মে ভাতিজির কাছে পাঠিয়ে দেয়া হয়। শিশুটি বাবা মাকে স্থানীয় ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছিল। ৪ মে তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও শিশুটিকে মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছিল। এবিষয়ে রোশনীর বাবা সেলিম মিয়া বলেন, হাসপাতালে আমরা দুজনই কর্তব্য পালন করতে গিয়ে আমাদের সন্তান রোশনীসহ করোনায় আক্রান্ত হয়েছিলাম। মেয়ে আক্রান্ত হওয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ হয়েছি। সন্তানকে কাছে পেয়ে ভীষণ খুশী হয়েছে তার মা। ১২ দিন পর শিশুটি মায়ের বুকের দুধ পান করল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, ভৈরবে করোনায় হাসপাতালের ৮ জন ডাক্তারসহ ২২ জন আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে শিশুটিও ছিল। ভৈরবে একমাত্র শিশু রোশনী করোনায় আক্রান্ত হয়েছিল। শিশুটির সুস্থ হওয়ায় চিন্তামুক্ত হলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *