• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে সোমবার ছাড়পত্র পেল আরো ৫ করোনা রোগী

কিশোরগঞ্জে সোমবার ছাড়পত্র
পেল আরো ৫ করোনা রোগী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমিত আরো ৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। নতুন করে হোসেনপুর ও কটিয়াদীর দু’জন সংক্রমিত হয়েছে। তবে এর বাইরে ইটনার আরো দু’জন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে পজিটিভ শনাক্ত হয়ে সোমবার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাপাতালে ভর্তি হয়েছেন। এদের জেলার হিসাবের মধ্যে ধরা হচ্ছে না।
সিভিল সার্জন আরো জানান, ৯ মে জেলা থেকে সংগৃহীত ৭৫টি নমুনার রিপোর্ট সোমবার মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে পাঠানো হয়েছে। এগুলির মধ্যে ইটনার একজন এবং কটিয়াদীর একজনের পজিটিভ, আর বাকি ৭৩টি নমুনা নেগেটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৯৪ জন। মোট আক্রান্তের মধ্যে ৫ জন মারা গেছে। সোমবারের সুস্থ ৫ জনকে নিয়ে কিশোরগঞ্জে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬৪ জন। সোমবার আইসোলেশনে ছিল ৩০ জন, আর কোয়ারেন্টিনে ছিল ১২৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *