• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ছাড়পত্র পেলেন ভৈরবের এএসআই ফারুক আক্রান্ত ১১ পুলিশের সবাই সুস্থ হলেন

ছাড়পত্র পেলেন ভৈরবের এএসআই ফারুক
আক্রান্ত ১১ পুলিশের সবাই সুস্থ হলেন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের ভৈরব থানার সর্বশেষ আক্রান্ত পুলিশ সদস্য এএসআই মো. ফারুক মিয়াও সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তাকে নিয়ে ভৈরব থানার ১১ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সবাই সুস্থ হলেন।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানিয়েছেন, এএসআই ফারুক মিয়া করোনা পরিস্থিতে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে শ্বাসকষ্ট অনুভব করলে গত ২২ এপ্রিল ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তার নমুনা সংগ্র করে ঢাকায় পরীক্ষায় পাঠালে ২৪ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ রিপোর্ট আসে। তাকে ভৈরবের ট্রমা সেন্টারের অধীনে আইসোলেশনে রাখা অবস্থায় ২৭ এপ্রিল দ্বিতীয়বার পজিটিভ রিপোর্ট আসায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ৪ ও ৮ মে পর পর দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় সোমবার তাকে ছাড়পত্র দিয়ে চিকিৎসকগণ নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।
পুলিশ সুপার আরো জানান, ভৈরব থানার দু’জন এসআই, একজন এএসআই ও ৮ জন কনস্টেবল নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। একে একে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে কোয়ারেন্টিনে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *